ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা জেলা পরিষদের অফিস সহকারী আসলামকে ঘিরে বিতর্ক

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ১২:১৪ অপরাহ্ন

banglahour

খুলনা জেলা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এমডি আসলাম হোসেনকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও বিতর্ক চলছে। সহকর্মী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিবাদ, অনৈতিক আর্থিক লেনদেন, রাজনৈতিক কটুক্তি, এমনকি অফিসের নথিপত্র বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নিয়োগকে কেন্দ্র করেই বিতর্কের সূচনা

২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি এমডি আসলাম হোসেনকে খুলনা জেলা পরিষদে নিম্নমান সহকারী-কাম-মুদ্রাক্ষরিক / কম্পিউটার অপারেটরপদে নিয়োগ করা হয়। তবে বিভাগীয় কমিশনারের তদন্তে বেরিয়ে আসে, বাছাই পরীক্ষায় ২য় হওয়া সত্ত্বেও তাকে ১ম দেখানো হয়। ফলে তার নিয়োগ বাতিল করে প্রকৃত ১ম স্থান অধিকারীকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

আসলাম আদালতে মামলা করে রায় পক্ষে পেয়ে চাকরিতে ফেরেন। পরবর্তীতে ২০০৯ সালের ২৬ জুলাই জেলা পরিষদের প্রাক্তন সচিব নুরুল হক তাকে স্বপদে কাজে যোগদানের অনুমতি দেন।

বিতর্কিত কর্মকাণ্ড

কাজে যোগদানের পর থেকেই আসলাম নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

২০০৯ সালে ঠিকাদারদের সঙ্গে মারামারির ঘটনায় আদালত পর্যন্ত গড়ায়।

সহকর্মীদের দপ্তরে প্রবেশ করে নথি ফাঁসের অভিযোগ ওঠে।

সেবা প্রত্যাশীদের হয়রানি ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে।

অফিস চলাকালীন বিএনপিকে নিয়ে কটুক্তি করার প্রমাণ মেলে তদন্তে।

চলতি বছরের মে মাসে চাকরির প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয় খুলনা সদর থানায়।

বদলি ও পুনরায় ফেরা

একাধিকবার তাকে খুলনা থেকে বদলি করা হয়—যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, রাজশাহী ও ঝিনাইদহ জেলা পরিষদে। কিন্তু ২০২৪ সালে ফের খুলনায় যোগ দিয়ে আবারও বিতর্কে জড়িয়ে পড়েন।

তদন্ত প্রতিবেদনের মন্তব্য

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন,এমডি আসলাম হোসেন অফিস চলাকালীন সময়ে রাজনৈতিক কটুক্তি করেছেন, যা চাকরি বিধিমালার পরিপন্থী।

আসলামের বক্তব্য

অভিযোগ প্রসঙ্গে এমডি আসলাম বলেন,সবই পরিকল্পিত। চাকরির শুরুতে কিছু সমস্যা হয়েছিল, পরে মামলা করে আমি চাকরি ফিরে পাই। আমাকে বারবার বদলি করা হয়েছে ঠিক, তবে আমি প্রতিবাদি হওয়ায় আমার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।

জনমনে প্রশ্ন

একাধিকবার গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও কেন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। শহরজুড়ে আলোচনায়

আসলামের খুঁটির জোর কোথায়

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া সত্ত্বেও ব্যবস্থা নিতে দেরি হচ্ছে কার স্বার্থে

অবশেষে এই বিতর্কিত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কে

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম