খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে মিলটন-তরিক পরিষদ। সোমবার নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচিতরা হলেন—চেয়ারম্যান মিজানুর রহমান মিলটন (দৈনিক খুলনাঞ্চল), ভাইস চেয়ারম্যান মো. হেদায়েত হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), সেক্রেটারি তারিকুল ইসলাম (দৈনিক সময়ের খবর, এখন টিভি), জয়েন্ট সেক্রেটারি এ এইচ এম শামীমুজ্জামান (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন (বাংলাবাজার পত্রিকা)।
ডিরেক্টর পদে নির্বাচিত হন মোস্তফা সরোয়ার (দৈনিক প্রবর্তন), হাসান আহমেদ মোল্লা (দৈনিক খুলনাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (দৈনিক জন্মভূমি) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)।
উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট এ নির্বাচনের দিন নির্ধারণ করেছিল নির্বাচন পরিচালনা কমিটি। তবে মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৮ আগস্ট মিলটন-তরিক পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
