ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাল আমদানিতে শুল্ক ৬৩.৫% থেকে কমে ২%, হিলি বন্দরে চাল খালাস শুরু

অর্থনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৩:২৭ অপরাহ্ন

banglahour

চাল আমদানিতে শুল্কহার ৬৩.৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত সিদ্ধান্ত কাস্টমসের সার্ভারে আপলোড করা হয়। ফলে শুল্ক জটিলতার কারণে গত সাত দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে।

আমদানিকারকরা জানান, চাল খালাস শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে। আমদানিকারক ওবায়দুর রহমান বলেন, সরকার চালের শুল্ক কমিয়েছে। আমরা এখন কাগজপত্র জমা দিচ্ছি। আশা করছি দ্রুত খালাস শেষে বাজারে চালের দাম কমে আসবে।

হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, এখন থেকে ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি জমা দিয়ে মাত্র ২ শতাংশ শুল্কে চাল খালাস নিতে পারবেন।

উল্লেখ্য, চার মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে হিলি বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। তবে শুল্ক জটিলতার কারণে ৬৪টি ট্রাকে আনা ২ হাজার ৮১৪ টন চাল বন্দরে আটকে ছিল।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম