ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু , বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ২০ আগস্ট ২০২৫, বুধবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour

বাগেরহাটের মোংলায় স্বামীকে তালাক দেয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। পুলিশ ঘটনার পর স্বামীকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলাল (৪৫) এর সঙ্গে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) কয়েক বছর আগে বিয়ে হয়। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের পর গত ২২ জুলাই রঞ্জিলা তাকে তালাক দেন।

এ ঘটনার প্রতিশোধ হিসেবে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোলাম রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে কাঠের বাটাম দিয়ে তার মাথা ও শরীরে আঘাত করেন। রঞ্জিলা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে গোলাম পালিয়ে যান। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে বুধবার সকালে রঞ্জিলার মৃত্যু হয়।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানিয়েছেন, স্ত্রী তার স্বামীকে তালাক দেয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে। পুলিশ নিহতের স্বজনদের সহায়তায় গোলামকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম