বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলায় দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। সারাদিন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান জামান খান সজল খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. দুলাল সরদার, যুগ্ম আহ্বায়ক আল আমিন মৃধা, শামীম আলম স্বপন, মো. নোমানুর রহমান, মো. হাবিবুল্লাহ, শাহে আলম গোলদারসহ আরও অনেকে।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দও কার্যক্রমে অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
