ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৪:৩৩ অপরাহ্ন

banglahour

তৃণমূল সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ময়মনসিংহে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি শুরু করেছে দক্ষিণ জেলা বিএনপি।

শুক্রবার সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের নির্দেশে সংগঠনকে পুনর্গঠন করতে হবে। একইসঙ্গে সতর্ক থাকতে হবে যাতে আওয়ামী লীগের কেউ সদস্য সংগ্রহ কর্মসূচিতে অনুপ্রবেশ করতে না পারে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯