ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনা বিএনপি’র যৌথ সভা: সভাপতি শফিকুল আলম মনোবল ভাঙার চেষ্টা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

রাজনীতি | খুলনা ব্যুরো প্রধান

(১১ মাস আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৫৪ অপরাহ্ন

banglahour

খুলনা  মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম বলেছেন, আসন্ন নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ ছড়িয়ে ভোটের রাজনীতিতে সুবিধা নেয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শনিবার (২৩ আগস্ট) নগরীর একটি হোটেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

সভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আরম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজসহ অঙ্গ ও সহযোগী দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়:

১ সেপ্টেম্বর থেকে ৪ দিনব্যাপী ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করা।

মহানগর, ওয়ার্ড ও থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন।

চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি আরও গতিশীল করা।

৩০ আগস্টের মধ্যে পদবিন্যাস শেষে কমিটি জমা দেওয়ার নির্দেশ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯