ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কোনো প্রতিক্রিয়া নেই সবই আল্লাহর ইচ্ছা- সাহাবুদ্দিন চুপ্পু

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৬ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাওয়া মো: সাহাবুদ্দিন চুপ্পু আজ রোববার (১২ ফেব্রুয়ারী) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের বলেন, এখন কোনো প্রতিক্রিয়া নেই। সবই  মহান আল্লাহর ইচ্ছা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে যায়। এ সময় প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির, আবদুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মো: সাহাবুদ্দিন চুপ্পু  পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম