ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১২:০৮ অপরাহ্ন

banglahour

রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। বেলা ১১টায় সম্মেলনে মূল বক্তব্য রাখবেন তিনি।

রোববার উখিয়ার ইনানীর হোটেল বে-ওয়াচে শুরু হয় তিন দিনব্যাপী টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন  শীর্ষক এই সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এ আয়োজন করছে।

প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে জাতিসংঘসহ ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেন। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পাশাপাশি আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচনায় আসবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম