ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক

সারাদেশ | পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৯:২১ অপরাহ্ন

banglahour

পঞ্চগড় সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের ভেতর থেকে চারজন দালালকে আটক করা হয়। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন। পরে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন—পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার কোরবান আলী ও আব্দুল কাদের, সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের হাসিনুর রহমান এবং চেকরমারী এলাকার সলেমান আলী।

দুদক সূত্র জানায়, এনফোর্সমেন্ট টিম দীর্ঘ সময় ছদ্মবেশে সেটেলমেন্ট অফিসে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং তাদের কথোপকথন রেকর্ড করে। দেখা যায়, দালালরা অফিসের ভেতরে কর্মচারী পরিচয়ে সেজে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। পরবর্তীতে পরিচয় প্রকাশ করে দুদক টিম চারজনকে আটক করে।

পরে আটক ব্যক্তিদের উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেনের সামনে হাজির করা হয়। এ সময় দুদকের সহকারী পরিচালক আজমীর শরীফ মারজি, সহকারী পরিচালক ইমরান হোসেন ও পঞ্চগড় সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, দুদকের অভিযানে আটক চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, ভূমি সেবাগ্রহীতাদের কাছ থেকে দ্রুত কাজ করে দেওয়ার নামে দালাল চক্র অর্থ হাতিয়ে প্রতারণা ও হয়রানি করছিল—এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। সত্যতা পাওয়ার পর চারজনকে আটক করা হয়। প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম