ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শাহজাদপুরে কাকিলামারি গ্রামের রাস্তায় ইট উঠে তৈরি হয়েছে গর্ত, ভোগান্তিতে গ্রামবাসী

সারাদেশ | মোঃ মহসিন রেজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

(১ বছর আগে) ৩০ আগস্ট ২০২৫, শনিবার, ৩:১৯ অপরাহ্ন

banglahour

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শহরসংলগ্ন কাকিলামারি গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তাটির ইট উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তায় পানি জমে এখন সেটি ছোট ছোট খাল ও গর্তে পরিণত হয়েছে। এতে রিকশা-ভ্যান তো দূরের কথা, হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, বহুদিন ধরে এ সড়ক সংস্কারের দাবি জানালেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জরুরি প্রয়োজনে রোগী বহন কিংবা কৃষিপণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অতিদ্রুত সড়ক সংস্কার ও টেকসই উন্নয়নের উদ্যোগ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানিয়েছেন কাকিলামারি গ্রামের মানুষ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম