ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বর্ণাঢ্য আয়োজনে কুয়েটের ২২তম বর্ষপূর্তি উদযাপন

শিক্ষা | ব্যুরো প্রধান, খুলনা |

(১ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৪:২০ অপরাহ্ন

banglahour

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২২তম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল প্রীতি সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ শোভাযাত্রা, অডিটোরিয়ামে কুয়েটের অর্জন: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক প্রেজেন্টেশন, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, এবং দর্শনার্থীদের জন্য ল্যাবসমূহ উন্মুক্তকরণ।

সকালে প্রশাসনিক ভবন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বলেন,কুয়েটের সম্মান ও ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়িত্ব। জ্ঞান, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কুয়েট ইতোমধ্যেই বিশ্বের রোল মডেল হয়ে উঠছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের অ্যালামনাই দক্ষতার স্বাক্ষর রেখে চলছেন। এ গৌরব ধরে রেখে আমরা দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকব।

এ সময় আরও বক্তব্য দেন এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অব.) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে যাত্রা শুরু করে, ১৯৮৬ সালে রূপান্তরিত হয় বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি (বিআইটি)-তে এবং ২০০৩ সালের ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। এ বছর বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েটের ২২তম বর্ষপূর্তি উদযাপিত হলো।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে শিক্ষক-কর্মকর্তা বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বাদ আসর দোয়া মাহফিল এবং সন্ধ্যায় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম