ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে জাসাসের উদ্যোগে শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

শ্রীনগরে জাসাসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

রাজনীতি | আমজাদ হোসেন মিঠু, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

(৮ মাস আগে) ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৫:৩১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রীনগর বাইপাস রোডের বাগানবাড়িতে উপজেলা জাসাসের উদ্যোগে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে শ্রীনগর উপজেলার শতাধিক মানুষ চক্ষু সমস্যার চিকিৎসা গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে আধুনিক চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না। বিএনপির একমাত্র লক্ষ্য জনগণের কল্যাণ।”

বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম মৃধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিবিরের সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা জাসাসের আহ্বায়ক শফিউল আলম খান আজম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আলী খান সাগর।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯