ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বহিরাগতের হামলার প্রতিবাদে বাকৃবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

শিক্ষা | কাজী মোহাম্মদ মোস্তফা, প্রতিনিধি , ময়মনসিংহ।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১২:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

banglahour

বাকৃবিতে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিলে অংশ নিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সামনে এ মৌন মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত ছয়দফা বাস্তবায়নের দাবি জানান। বহিরাগতদের হামলার ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করে বাকৃবি প্রশাসন।

ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে গত রবিবার শিক্ষার্থীরা ২৫১ জন শিক্ষক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তালা ভেঙে শিক্ষকদের বের করে।

এ ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিন রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং পরদিন সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী হল ছাড়েনি বরং বহিরাগতদের হামলার বিচার, একক কম্বাইন্ড ডিগ্রি চালু, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ ছয়দফা দাবিতে আন্দোলনে নামে।

পরপর দুইদিন রেলপথ অবরোধ, প্রশাসনিক ভবন, ব্যাংক এবং কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে বুধবার সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের লিখিত আবেদন না পাওয়ায় সভা অনুষ্ঠিত হয়নি বলে জানান ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক।

পশুপালন অনুষদের শিক্ষার্থী এ.জেড.এম. এহসানুল হক হিমেল অভিযোগ করেন, প্রশাসন বৈঠকে দেয়া আশ্বাস রক্ষা করেনি। “সিন্ডিকেট সভায় লিখিতভাবে সিদ্ধান্ত দেয়ার কথা থাকলেও তা হয়নি। লিখিত স্টেটমেন্ট না দেয়া পর্যন্ত আমরা আলোচনায় বসব না,” বলেন তিনি।

শিক্ষার্থীরা ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে জানায়, “বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নৃশংস হামলায় রক্তাক্ত হয়েছে আমাদের প্রাণের ক্যাম্পাস। যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল, সেখানে প্রশাসন ও শিক্ষকরা নীরব থেকেছেন। এই হামলা শুধু ইট-পাথরের উপর নয়—এটি আমাদের অস্তিত্ব, স্বপ্ন ও নিরাপত্তার উপর আঘাত।”

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম