ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের এজিএম ও গ্রাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত

শিক্ষা | ইমরান পাটোয়ারী, প্রতিনিধি ।

(১ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১০:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪২ অপরাহ্ন

banglahour

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর এজিএম ও গ্রাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্সে অতিথি বক্তাদের সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচর এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাজমুল আল হোসেনের ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় দিনব্যাপী এজিএম ও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খলিল। প্রধান অতিথি ছিলেন বেপজার সাবেক সদস্য, ইনভেস্টর সার্ভিসের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান।

গ্রাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং সংগঠনের উপদেষ্টা মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার আশুতোষ দাস দেওয়ান।

কনফারেন্সে আলোচক হিসেবে বক্তব্য দেন কর্পোরেট আস্কের প্রতিষ্ঠাতা ও সিইও নিয়াজ আহমেদ, ৩৬তম বিসিএস ক্যাডার (পরিসংখ্যান) ও লক্ষীপুর জেলা উপ-পরিচালক মোহাম্মদ কামাল হোসাইন, এবং এসএমসি ল অফিসার ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নেওয়াজ শরীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শুভানুধ্যায়ী ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য লোকমান হোসেন, সাবেক সভাপতি জিয়াউর রহমান, সাহেব মো: সোহেল ও বুলবুল ইসমাইল।

অনুষ্ঠানে বর্ষসেরা সংগঠক হিসেবে ৮ জন কার্যনির্বাহী সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন— নিশাত নাবিলা, শারমিন আক্তার, সোহাগ হোসেন, মেহেরুন্নেসা আকা, ইলিয়াস রেজা, ইমরান হোসাইন, জাফর আহমেদ ও রেদওয়ানুর রহমান।

দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নেন সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত হাইমচর উপজেলার শিক্ষার্থীরা।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম