ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষতি

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৯ অপরাহ্ন

banglahour

ফাইল ফটো।

ফরিদপুর: জেলার নগরকান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ির গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রামনগর এলাকার এক ব্যাক্তির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই পাশের গুদাম ঘরে ছড়িয়ে পড়ে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে নগরকান্দা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল যান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মঈনুল হক, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমউদ্দিন মন্ডল ও গণ্যমান্য ব্যক্তিরা। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন ইউএনও।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯