ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছিনতাইকারীদের গুলিতে গুলিবিদ্ধ ২ ভাই

সারাদেশ | ভৈরব প্রতিনিধি ।

(১ বছর আগে) ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৫:২২ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে গুলিতে আহত হয়েছেন দুই চাচাতো ভাই। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার আগরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জুনাইদ (২৭) ও তার চাচাতো ভাই শাহাদাত (২১)। তাদেরকে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শঙ্কামুক্ত এবং চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানায়, সকালে তারা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে সড়কের পাশে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখে। তাদের শরীরে গুলির চিহ্ন ছিল।

জানা যায়, জুনাইদ তার চাচাতো ভাই শাহাদাতকে নিয়ে শ্বশুরবাড়ি কুলিয়ারচরের আলী আকবরী কামালিয়া কান্দী থেকে মোটরসাইকেল যোগে মুন্সিগঞ্জে ফিরছিলেন। পথে আগরপুর এলাকায় হেলমেট পরা তিন যুবক তাদের মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাদের ওপর গুলি চালায়।

স্থানীয় লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন (পিপিএম) জানান, গুলিবিদ্ধ হয়ে দুই যুবক আহত হয়েছেন। তারা বর্তমানে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম