ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে। আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না। সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি।
আজ বুধবার (১৫ ফেব্রুয়ারী) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কাউন্সেলর ডেরেক শোলের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ স্বাধীন। তাদের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আগামী সাধারণ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে তার দল দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
