ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুলাদী সরকারি কলেজে ছাত্রশিবিরের উপড় ছাত্রদলের হামলা, নিন্দা জামায়াতের

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৬ অপরাহ্ন

banglahour

মুলাদী: মুলাদী সরকারি কলেজে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের উপড় ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রশিবিরের মুলাদী থানা সভাপতি মো: হামিম ও  ৭ শিবির কর্মীসহ ১০ জনের অধিক আহত। ৫ জনের অবস্থা গুরুতর হলে বরিশালের স্থানান্তর করা হয়, বাকিদের স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়। মুলাদী কলেজ কর্তৃপক্ষের কাছে নবীন বরণের অনুমতি নিতে কলেজে গেলে ছাত্রদল এ হামলা করে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)  দুপুর ১২ টার দিকে হামলার ঘটনা ঘটে ।

মুলাদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মহিউদ্দিন ঢালী সেক্রেটারি মোঃ বেল্লাল সরদার ও পৌরসভা যুবদল সভাপতি মো: রফিক ঢালির নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রদলের কর্মীর এ হামলায় অংশ নেয় বলে জানায় জামায়াত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-৩ (বাবুগঞ্জ+মুলাদী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মদ বাবর আহতদের দেখতে হাসপাতালে জান। তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী মুলাদী থানা আমীর মাওলানা মো: আবু সালেহ। তারা আহতদের সুচিৎসা ও হামলাকারীদের বিচার দাবি করেন। এ হামালার তীব্র নিন্দা জানান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রদল দাবি করেছে, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ জন নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম