ঢাকা, ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অভিভাবক সমাবেশে শিক্ষার মানোন্নয়নে আশাবাদ

শিক্ষা | প্রতিনিধি, মুন্সিগঞ্জ।

(৭ মাস আগে) ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৪ পূর্বাহ্ন

banglahour

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রীরতারা মজিদপুরে অবস্থিত কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউশনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ষষ্ঠ শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে এ সমাবেশে আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর খান। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠান ধারাবাহিক উন্নয়নের পথে রয়েছে বলে অভিভাবকরা মত প্রকাশ করেন।

সমাবেশের উদ্বোধন করেন মোঃ আব্দুল বারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ। সভাপতিত্ব করেন কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীরোদ তরফদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সমাজসেবকগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মোঃ ইউসুফ আলী স্যার।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি ও বিদ্যালয়ের মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অভিভাবকরাও তাঁদের মতামত তুলে ধরেন। উপস্থিত অভিভাবকরা জানান, জাহাঙ্গীর স্যারের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিষ্ঠানে শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯