ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে ঝুঁকিপূর্ণ পুলিশ ব্যারাক হাউজ এর পুনঃসংস্কার কাজ এর উদ্বোধন।

সারাদেশ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৫৫ অপরাহ্ন

banglahour

 পিরোজপুর পুলিশ লাইন্সের ঝুঁকিপূর্ণ তিন তলা বিশিষ্ট পুরুষ পুলিশ ব্যারাক হাউজের পুন:সংস্কার  কাজ শুরু হয়েছে।

১৯৯০ সালে ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২ হাজার ৮৭২ বর্গফুট আয়তনের এ ভবনটির পুনঃসংস্কারে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ টাকা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
আগামী দুই মাসের মধ্যে ভবনের পুনঃসংস্কার কাজ শেষ হবে। দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৩০০ পুলিশ সদস্যের জন্য নির্মিত এই ভবনের বিভিন্ন পিলার নষ্ট হয়ে গেছে। এছাড়া ছাদ ও দেওয়ালের পলেস্তরা বিভিন্ন স্থানে ধ্বসে পড়েছে।
পিরোজপুর গণপূর্ত বিভাগ রেটরোফিটিং পদ্ধতিতে নষ্ট পিলার ও ছাদকে শক্তিশালী করবে। এছাড়া ধ্বসে পড়া পলেস্তরার অংশ মেরামত করার পাশাপাশি ভবনটি রং করে ঝকঝকে করা হবে। এটি মূলত পুনঃসংস্কার হিসেবে বাস্তবায়িত হবে।
পুলিশ সুপার জানান, আগামী পাঁচ বছর পর ভবনটি অপসারণ করে নতুন একটি ব্যারাক নির্মাণ করা হবে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম