ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরের নেছারাবাদে জামায়াতের নৌ র‍্যালি

রাজনীতি | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:০৯ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের  নেছারাবাদ উপজেলায় নৌ র‍্যালি করেছে বাংলাদেশ  জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২  টায় উপজেলার ছারছিনা ঘাট থেকে শতাধিক ট্রলার নিয়ে এ নৌ র‍্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী। এ সময় নেছারাবাদ উপজেলার কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি শামীম সাঈদী বলেন, আমরা জানতে পেরেছি নেছারাবাদের অনেক জায়গায় নদী ভাঙ্গন হয়েছে, অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আজকে আমরা ট্রলারে ঘুরে সেসব জায়গা দেখেছি।আমরা যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে নদী ভাঙ্গন সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ সংসদীয় আসনের জামায়াতের নির্বাচনী পরিচালক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ড. আব্দুল্লাহিল মাহমুদ, নেছারাবাদ উপজেলা আমির আবুল কালাম, কাউখালী উপজেলা আমির নজরুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারি মো. মিজানুর রহমান সহ জামায়াতের  স্থানীয় নেতৃবৃন্দ।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম