ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতকরণে কুমিল্লায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

ধর্ম | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৬:৫২ অপরাহ্ন

banglahour

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, কুমিল্লা জেলায় এ বছর ৮১৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গুরুত্ব অনুযায়ী এসব মণ্ডপকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পূজার নিরাপত্তায় ৯৫০ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৯০টি মোবাইল টিম টহল দেবে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে ফিক্সড পুলিশ টিম মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে মোটরসাইকেল টিম, ডিবির কুইক রেসপন্স টিম এবং তথ্য সংগ্রহে সাদা পোশাকে ডিএসবির সদস্যরা কাজ করবে। পূজা কেন্দ্রিক চুরি, ছিনতাই ও ইভটিজিং কঠোরভাবে দমন করা হবে।

এছাড়া একটি বিশেষ টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করবে, যাতে গুজব বা উস্কানি ছড়িয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সামাজিক মাধ্যমে অপপ্রচার বা যাচাই-বাছাই ছাড়া প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন থেকে বিরত থাকার জন্যও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পুলিশ সুপার।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম