ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কেরানীগঞ্জে মিথ্যা মামলা ও জমি দখলের প্রচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সারাদেশ | কেরানীগঞ্জ প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১২:২১ অপরাহ্ন

banglahour

কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় মিথ্যা মামলা, নির্যাতন ও জমি দখলের প্রচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. জরিফ মিয়া ও তার পরিবার।

আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ইকুরিয়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে জরিফ মিয়া অভিযোগ করেন, শুভাঢ্যা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াহিদুজ্জামান আওয়ামী লীগের দোসর পরিচয়ে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছেন।

তিনি বলেন, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে একাধিক মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়। বর্তমানে তার ভাই ও ভাতিজাদের সঙ্গে ২০–২৫ জন সন্ত্রাসী মিলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে তার জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯