ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাপানের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:২২ অপরাহ্ন

banglahour


তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে জাপানের সঙ্গে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার বিকেলে সিলেটের জিন্দাবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশ- ইমজার কার্যালয়ে সংগঠনটির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনাগুলোর শতভাগ বাস্তবায়ন করা হবে। সিলেটের কৃষিখাতের উন্নয়নে বিমানবন্দরের পাশে নির্মাণ করা হবে প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ। পাশাপাশি, সিলেট সিটি করপোরেশন এলাকায় ৮০০ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম