ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির বাঘাইছড়ি সীমান্তে ১হাজার ৭১৯ কেজি রসুন জব্দ, চাঁদের গাড়িসহ আটক-২

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভারতে পাচারের চেষ্টাকালে ১ হাজার ৭১৯ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বিজিবি। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা রসুন ও চাঁদের গাড়ির সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
সোমবার (১৬ অক্টোবর) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়কের কচুছড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবির একটি টহল দল।


ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি চাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটি থেকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪৪ বস্তা বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়। পরে রসুনগুলো পরিমাপ করে ১ হাজার ৭১৯ কেজি পাওয়া যায়। এই ঘটনায় বিনয় চাকমা (২৫) ও রিপন চাকমা (১৯) নামের দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের চাঁদের গাড়িটিও।


বিজিবি জানায়, জব্দ করা রসুন ও গাড়ির সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। আটক দুজনকে জব্দ করা মালামাল ও গাড়িসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।


মারিশ্যা জোন ২৭ বিজিবি'র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম