ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শারদীয় দুর্গাপূজা: কুমিল্লায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ নিরাপত্তা সমন্বয় সভা

ধর্ম | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৯ অপরাহ্ন

banglahour

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান। এছাড়াও কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, র‍্যাব-১১ সিপিসি-২ এর প্রতিনিধি, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় আলোচনায় উল্লেখ করা হয়, সেনাবাহিনী ও সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এ সমন্বয় সভা সেই সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত এবং পূজা উদযাপনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার।

কুমিল্লা সদরের ৮৮টি পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার ও নির্বিঘ্ন উদযাপনে যেসব বিষয় গুরুত্ব পায়:

পূজা মণ্ডপ এলাকায় ব্যাগ চেকিং ব্যবস্থা।

সিসি ক্যামেরা সচল রাখা ও পর্যবেক্ষণ নিশ্চিতকরণ।

দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রাখা।

ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিতকরণ ও পর্যবেক্ষণ জোরদার করা।

অগ্নি নির্বাপক যন্ত্র রাখা ও ব্যবহার নিশ্চিত করা।

সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর আশ্বাস দেয় যে, পূজা চলাকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাই একযোগে কাজ করবে।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম