ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ৮:৪১ পূর্বাহ্ন

banglahour

চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার।

সিরাজগঞ্জ: জেলার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার (৬০) কে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তেল সারের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।  তিনি বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনই বলতে পারছিনা। অপরাধীকে ধরতে আমাদের অভিযান চলছে।

উল্লেখ্য, আব্দুল কুদ্দুস সরকার গত ইউপি নির্বাচনের আগের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম