ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে পূজামণ্ডপ পরিদর্শন করেন শহিদুজ্জামান কাকন

ধর্ম | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী, (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:২৩ অপরাহ্ন

banglahour

সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপ পরিদর্শন করেছেন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কিশোরগঞ্জ জেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক শহিদুজ্জামান কাকন।

বুধবার(১অক্টোবর) সন্ধায় উপজেলার  বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শহিদুজ্জামান কাকন পরিদর্শনকালে 
নেতাকমীদের মধ্যে উপস্থিত ছিলেন,কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম,কটিয়ারী ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ মাজেদুল ইসলাম,উপজেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম,কটিয়াদী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি,উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মুমুরদিয়া ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সভাপতি খাইকুল ইসলাম লিটন,পৌর স্বেচ্চাসেবক দলে আহ্বায়ক আবুল কাশেম,আচমিত ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অনিক,কটিয়াদী পৌর স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাকিকুল ইসলাম হাকিকত,লোহাজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা,কটিয়াদী পৌর স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর ইসলাম রিপনসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও পূজারী ভক্তগণ উপস্থিত ছিলেন


পরিদর্শনকালে বিএনপি নেতা শহিদুজ্জামান কাকন বলেন, বাংলাদেশ হচ্ছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির দেশ। এখানে মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নাই। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় ভেদাভেদ ও হানাহানি সৃষ্টি করে রেখেছিল। দেশের সম্প্রীতি বিনষ্ট করতে আওয়ামী সরকারের এজেন্টরা পূজার সময় হাঙ্গামা করার অপচেষ্টা করতো। এর ফল তারা পেয়েছে। দেশের মানুষ তাদেরকে বিদায় করেছে। এবারও ঠিক পূজার সময় এইসব পরাজিত ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরির অপচেষ্টা করেছে। কিন্তু দেশের মানুষ এখন সজাগ ও সচেতন।তিনি বলেন,জনগণের ভোটে সামনে বিএনপি ক্ষমতায় গেলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান তথা সব ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করা হবে। সবার জন্য একটি নিরাপদ, শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে। আমাদের আপোসহীন নেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন।


 

 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম