ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাজায় ফিলিস্তিনের গণহত্যা আগ্রাসনের প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:২৪ অপরাহ্ন

banglahour

গাজায় ফিলিস্তিনের গণহত্যা ও আগ্রাসন গ্লোবাল সমুদ্র ফুটিলা আটকের প্রতিবাদে  ভৈরবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৫ টার দিকে  শহরের দূর্জয় মোড় নূরাণী মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ - নরসিংদী - ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার উদ্যোগে এই মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন কিশোরগঞ্জ - নরসিংদী - ব্রাহ্মণবাড়িয়া জোনাল শাখার সভাপতি মো: আব্দুল লতিফ RPC 'র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্দা হাজী মো: তোফাজ্জল হক, সহ সভাপতি মোবারক আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো: বরকত উল্লাহ, আইন ও সুরাক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন জুয়েল প্রমূখ। এ সময় বক্তারা বলেন

দখলদার ইসরায়েলি বাহিনীর দ্বারা দীর্ঘদিন ধরে গাজাবাসী অবরুদ্ধ অবস্থায় রয়েছে। খাদ্য ও চিকিৎসার অভাবে তারা প্রতিনিয়ত মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। এর মধ্যে ত্রাণবাহী নৌবহর ও মানবাধিকার কর্মীদেরও আটক করা হয়েছে, যা মানবতার ইতিহাসে অন্যতম জঘন্য নিষ্ঠুরতা। মানবতা যেখানেই আক্রান্ত হবে, দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে সেখানেই দাঁড়াতে হবে।’

বক্তব্য  শেষে ফিলিস্তিন বাসির জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম