খালিশপুর থানা বিএনপি নেতারা তারেক রহমান ঘোষিত ৩১ দফা দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছেন। তাদের মতে, এই ৩১ দফা কার্যকর হলে সমাজ ব্যবস্থা মজবুত হবে, চিকিৎসা সেবা উন্নত হবে, জনগণের দুঃখ ও দুর্নীতি নির্মূল হবে এবং রাষ্ট্রীয় অসঙ্গতি কমবে।
মঙ্গলবার রাতে খালিশপুর ভাষানী ইউনিট বিএনপির আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় নেতারা এই আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসান উল্ল্যাহ বুলবুল, সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আঃ হাই কালু। প্রধান অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলার এবং ঘরে ঘরে ৩১ দফা বাস্তবায়নের আহবান জানান নেতারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
