ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে একটানা কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি।

সারাদেশ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৯ অপরাহ্ন

banglahour

 পিরোজপুরে অসময়ের একটানা কয়েকদিনের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
কখনো হালকা, আবার কখনো ভারী বর্ষণে পৌর শহরের বিভিন্ন এলাকা ও গ্রামের  নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যেমন  ব্যাহত হচ্ছে, তেমনি চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ।

কয়েকদিনের টানা এ বৃষ্টির ফলে শহরের সিআই পাড়া, বলাকা ক্লাব রোড, শিক্ষা অফিস রোড,টাউন ক্লাব রোড, পোস্ট অফিস রোড সহ বেশ কিছু এলাকার রাস্তাঘাটে পানি জমে  জনদুর্ভোগ তৈরি হয়েছে ।পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দসার কারণে বৃষ্টি হলেই ড্রেনগুলো ভরে ওঠে রাস্তাঘাট প্লাবিত হয়ে যায় ।

অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশা-ভ্যান চালক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ীরসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। বৃষ্টির কারণে কাজে বের হতে না পারায় তাদের আয় রোজগার বন্ধের পথে।

এছাড়াও জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, ইন্দুরকানী  ও কাউখালী উপজেলায় বৃষ্টির কারণে ও জোয়ারের পানিবৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।এত সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে।

শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা প্রসঙ্গে পিরোজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক বলেন,এটি একটি প্রাচীন পৌরসভা হলেও শহরের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবে করার জন্য যে পরিমাণ বরাদ্দ লাগে তা পৌরসভা পায় না। তারপরও আমরা পৌরসভার নিজস্ব অর্থায়নে এ সমস্যা সমাধানের চেষ্টা করছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম