ভৈরবে একাধিক ছাত্রী নিপীড়নের অভিযোগে মিথ্যা অপবাদ ও প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভোক্তভোগী শিক্ষক আরফান আকাশ । আজ শুক্রবার দুপুরে বাসষ্ট্যান্ডে অবস্থিত আমেনা ভবনে সংবাদ সম্মেলনে আরফান আকাশ বলেন, তিনি আগানগর জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজে কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন । কিন্ত একটি কু-চক্রী মহল তার সুনাম ক্ষুন্ন করার জন্য স্কুলের কিছু শিক্ষার্থীদের দিয়ে তার বিরুদ্ধে মানব বন্ধন করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তার মানহানি ও সমাজে হেয় করা হয়েছে । যা তার দৃষ্টি গোচর হয়েছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক সমাধানের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন। এ সময় সংবাদ সম্মেলনে তার চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, আরফান আকাশ একজন ভালো ছেলে । তার ও তার পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি সঠিক সমাধানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
