ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভাষা সৈনিক,শিক্ষানুরাগী, সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আলহাজ্ব জহিরুল হকের ( জরু) দাফন সম্পন্ন

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৪:০৭ অপরাহ্ন

banglahour

 আজ শুক্রবার বাদ  জুম্মা নামাজ শেষে  ভৈরব সরকারি  কেবি মডেল হাই স্কুল মাঠে  মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও  কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র  ও পৌর বিএনপির সভাপতি হাজী শাহীন,সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান সহবিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।  জানাজা নামাজ শেষে বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে  তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে । তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন সক্রিয় অংশ গ্রহণ করেন। তাছাড়া ও  তিনি ভৈরব  পৌরসভার কমিশনার সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন। জানাজার নামাজ শেষে তাকে পৌর কবরস্থানে সমাহিত করা হয়েছে । বৃহস্পতিবার বিকালে বাধর্ধক্যজনিত কারনে তিনি নিজবাড়ি ভৈরব পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  মৃত্যু কালে তার বয়স হয়েছিল  (৯৬) বছর। তিনি মৃত্যু কালে পুত্র, কন্যা,নাতি,নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম