ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার কয়রায় নৌবাহিনীর অভিযানে হরিণের মাংসসহ এক ব্যক্তি আটক

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৮:০০ অপরাহ্ন

banglahour

খুলনার কয়রায় নৌবাহিনীর অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কয়রা উপজেলার ৫ ও ৬ নম্বর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনী জানায়, আটক ব্যক্তি স্থানীয় বাসিন্দা মো. সেলিম হাওলাদার। তার বাড়ির ফ্রিজ থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাংস ও আটক ব্যক্তিকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ অভিযানে কয়রা থানার পুলিশ সদস্যরাও অংশ নেন।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম