ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাটে নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন এম এ এইচ সেলিম

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৮:৩৪ অপরাহ্ন

banglahour

বাগেরহাটে নিহত ভোরের চেতনা পত্রিকার   সাংবাদিক এস এম হায়াত উদ্দীনের পরিবারের পাশে দাঁড়ালেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ এইচ সেলিম।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাংবাদিক হায়াত উদ্দীনের কবর জিয়ারত করেন ও তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের বিষয় সার্বিক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ এক লক্ষ টাকা প্রদান করেন। নিহত সাংবাদিকের দুই মেয়ের এইচএসসি পর্যন্ত লেখাপড়ার যাবতীয় খরচ বহনের দায়িত্বভার গ্রহণের আশ্বাস দেন।

এ সময় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহবুবুল হক কিশোর, সাবেক পৌর কমিশনার ও বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল’সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম বলেন, হায়াত উদ্দীন একজন বিএনপি নেতা, পাশাপাশি সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের জন্যই দুস্কৃতিকারিদের দ্বারা নিহত হয়েছেন। সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য গত ৩ অক্টোবর বাগেরহাট পৌর বিএনপি’র সদস্য ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দীনকে দুস্কৃতিকারিরা পৌরসভার হাড়িখালি নামক স্থানে তার নিজ বাড়ীর পাশে নির্মমভাবে হত্যা করে। তার পরিবারের দায়ের করা মামলায় ঢাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম