খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, খুলনার অধিকাংশ আলোচিত হত্যার অভিযুক্তরা ধরা পড়ছে না। পাশাপাশি খুনখারাবিও থামছে না। প্রায় প্রতি দিনই নগরীর কোথাও না কোথাও খুন, গুলি কিংবা কুপিয়ে জখমের ঘটনা ঘটছে। একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতায় আতঙ্কে রয়েছেন খুলনা নগরীর মানুষ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের পর থেকে গত ১৪ মাসে খুলনায় ৩৮টি লাশ পড়েছে। এর মধ্যে ১৩টি অর্থাৎ ৩৪ শতাংশ হত্যার নেপথ্যে ছিল মাদক কারবার ও আধিপত্য। নগরীর কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসব হত্যায় জড়িত। হত্যা মামলার অধিকাংশ আসামি এখনও ধরা পড়েনি। মাঠ পর্যায়ে পুলিশের নিষ্ক্রিয়তা, খুনের আসামি ধরা না পড়া, সামাজিক অস্থিরতা, অস্ত্র ও মাদকের সহজলভ্যতা এবং সম্মিলিত সহযোগিতার অভাবেই অশান্ত হচ্ছে খুলনা।
শুক্রবার (১০ অক্টোবর) নগরীতে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এড. মনা বলেন নির্বাচিত সরকার ছাড়া দেশে কখনোই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। হাসিনাকে যেমন ঐক্যবদ্ধ আন্দোলনে বিদায় করেছি, এবার সময় এসেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামার। ১৬ বছরের আন্দোলনে স্বৈরাচার হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। কিন্তু তার রেখে যাওয়া সন্ত্রাসীরা এখন প্রশাসনের ছত্রছায়ায় আবারো মাথাচাড়া দিয়ে উঠছে।
টুটপাড়া সেন্ট্রাল রোড থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রুপসা স্ট্যান্ডে গিয়ে কর্মসুচি শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, ২৯ নং সভাপতি শফিকুল ইসলাম জোর্দদার জলি, ২১ নং সভাপতি আবু সাঈদ শেখ, ৩১ নং সভাপতি আফসার মাষ্টার, ২২নং সভাপতি নুরুল আলম দিপু, ২৭নং সাঃ সম্পাদক মেসকাত হোসেন, ২৯ নং সাঃ সম্পাদক নাজমুস সাকিব জমাদ্দার, ২২নং সাঃ সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, কৃষকদলের মহানগর সভাপতি সজীব তালুকদার, সিরাজুল ইসলাম লিটন, সালাউদ্দিন বুলবুল, মাফিজুল, আজাদ, মুরাদ, ময়জউদ্দিন চুন্নু, সানাউল্লাহ, জাহাঙ্গীর, লিটন, গোলাম কিবরিয়া, আরিফ, পান্না, প্রমুখ।
সাইকেল প্রদান: নগরীর ৩১নং ওয়ার্ডে আমতলা মদিনাবাদ জামে মসজিদের মোয়াজ্জেন এর ব্যবহৃত বাইসাইকেল চুরি হওয়ায় মোয়াজ্জেনের মসজিদে যাতায়াতের সমস্যার কথা জানতে পেরে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা একটি নতুন বাইসাইকেল উপহার দিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাইকেল প্রদানকালে উপস্থিত ছিলেন গাজী আফসার উদ্দিন মাস্টার, মোহাম্মদ বাবুল রানা, মঞ্জুর হোসেন মজনু, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ নাজমুল হাসান নাসিম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, রবিউল, ইয়াকুব আলী পাটোয়ারী, মোঃ খলিল, জায়েদা আক্তার, ইকবাল হোসেন, মোহাম্মদ সালাম, মোহাম্মদ কুদ্দুস, বাবুল হোসেন, মিজানুর রহমান, আলমগীর পান্না, ইয়ামিন, মোহাম্মদ হায়দার, মোঃ শুকুর আলী, রিপন, কামরুল, মামুন, নুর ইসলাম জনি, হুমায়ুন, সায়েম, সাইফুল, মামুন, আলামিন, আতাউর, আলিম, নাসিমা, সোনিয়া, খাদিজা, লাইজু, নিপা, লিপি, বালা, বশির উদ্দিন, রফিকুল ইসলাম, কাজী সান্টু প্রমূখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
