ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরগঞ্জে সোনালী পরিবহনের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত ১, আহত ২

সারাদেশ | গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিনিধি

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, ১০:৪০ অপরাহ্ন

banglahour

গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান যাত্রী মো. রাজু মিয়া (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। 
আজ শুক্রবার রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দূর্ঘটনা ঘটেছে।
নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজারের মৃত মেছের আলীর ছেলে।

আহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মো. আতোয়ার রহমান (৬০)।

এরমধ্যে মো.  আতোয়ার রহমান গুরুত্ব আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক।

আহত মো. আলমগীর হোসাইন বলেন, ভ্যানে করে আমরা সুন্দরগঞ্জ মুখে আসছিলাম। এ সময় বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যান উল্টে যায়। 
পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মো. রাজু মিয়া সেখানে মারা যান। মো. আতাউর রহমানের অবস্থা বেগতিক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম