ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পটুয়াখালীতে র‍্যাব সদস্যদের পিকনিকের গাড়ি দুর্ঘটনায় শিশু নিহত, আহত ২২

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ১২:০৫ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীতে র‍্যাব সদস্যদের বহনকারী পিকনিকের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা নামক এলাকায় পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর একটি মাইক্রোবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস বরিশাল ফিরছিলো। ফতুল্লা এলাকায় পৌছলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং র‍্যাবের গাড়িতে থাকা ২২ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, দুর্ঘটনার সময় র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন,“আমরা দুর্ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে নিশ্চিত হওয়া গেছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম