ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র ধারাবাহিক অভিযানে ১৫ বার্মিজ গরু জব্দ

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি

(১ বছর আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৪:১০ অপরাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি বিজিবির ধারাবাহিক অভিযানে ১৫টি বার্মিজ গরু জব্দ করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টার সময়ে ব্যাটলিয়ান বিজিবি'র নিয়মিত টহল দল অধিনায়কের নেতৃত্বে এই সব গরু জব্দ করতে সক্ষম হন।

বিজিবি সূত্র জানায়,১১ বিজিবি দায়িত্বপূর্ণ মাঝিরকাটা  নামক এলাকায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর দিকনির্দেশনায় এই সব বার্মিজ গরু গুলো  জব্দ করেন।

এ বিষয়ে ১১ বিজিবি'র অধিনায়ক লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কোন ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি (১১ বিজিবি) চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবেন। ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং থাকবে বলে জানান ।

উল্লেখ্য, জব্দকৃত বার্মিজ গরু সিজার ফরম তৈরি করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমস এর মাধ্যমে নিলাম দেয়া হবে দুই একদিনের মধ্যে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম