ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ : দুর্ভোগে যাত্রীরা

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৪:১৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহে পরিবহন শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্রদের দ্ব›েদ্ব বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। আজ (শনিবার) দুপুর সাড়ে ১২ টা থেকে মহাসড়কে অবরোধ করেন পরিবহন শ্রমিকরা।
শুক্রবার রাতে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে ইউনাইটেড বাস থেকে নামিয়ে দেয়ার প্রতিবাদে নগরীর মাসকান্দায় আন্তঃজেলা বাস টার্মিনালে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্ররা।
জুলাই অভ্যুত্থানের শহিদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস বন্ধের দাবি জানায় ছাত্ররা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা।
এতে ঢাকাগামী কোনো যান চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। পরে খবর পেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসক, সেনা সদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম