বরিশাল: রাজনীতিবিদ ও সমাজের পদপ্রদর্শকরা যারা আছেন শিক্ষকরা একসাথে বসবেন। আপনাদের অভিযোগ, সমস্যার কথা বলবেন, আমরা জবাবদিহি রাজনীতি করতে চাই। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সকল সমস্যার সমাধান করে সুন্দর শিক্ষার পরিবেশ গঠনে সহযোগিতা করব। আমি চাই প্রতিটি শিক্ষক আদর্শ শিক্ষক হিসেবে স্কুলে পাঠদান করুক এবং আদর্শ সমাজ ব্যবস্থা করে তুলুক।
১১ অক্টোবর (শনিবার) মেহেন্দিগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষকগণের সাথে, উপজেলা মাল্টিপারপাস সেন্টারে আলোকিত মেহেন্দিগঞ্জ গঠনে শিক্ষকদের ভাবনা শীর্ষক একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজিব আহসান এ কথা বলেন।

সরকারি পাতারহাট রশিদ চন্দ্র মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইলিয়াস শাহ ফকিরের সভাপতিত্বে সভায় বিশেষ ও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি'র আহবায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু মিয়াসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, সাংবাদিক বৃন্দ ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
