ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত ; আহত ৩

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ১১ অক্টোবর ২০২৫, শনিবার, ৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৯ অপরাহ্ন

banglahour


চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন দপ্তর জাফরপুরে বিজিবি হাসপাতালের সামনে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একজন কলেজ ছাত্র নিহত  ও  ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত মাহফুজুর রহমান (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গুরুতর আহত তুহিনকে (২২) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত অপর  ২ জনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, এদিন দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাহদহ থেকে ছেঁড়ে আসা  চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির খান পরিবহনের একটি বাসের  চাপায় ঘটনাস্থলেই কলেজ ছাত্র মাহফুজুর রহমান মারা যান এবং  ৩ জন গুরুতর আহত হন। আহত ৩ জনকে গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এদিকে বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘটাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ভুক্তিভোগী পরিবার অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের পরিচালক লে.কর্ণেল ডা.মোহাম্মদ ইয়াছিন জানান, বাসটি মোটরসাইকেল ও একটি ভ্যানকে ধাক্কায় দেয়। এসময় বাকী ৩-৪ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম