ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মা ইলিশ রক্ষার অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি

(৯ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ১২:১৩ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুন মুখা নদী,  বুড়াগৌরঙ্গ নদী, তেতুলিয়া নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত মা ইলিশ রক্ষায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ। এসময় ২০ কেজি ইলিশ ও পোমা মাছ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিমখানা মাদ্রাসায় বিতরন করা হয়। পুড়িয়ে ফেলা জালের অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। অভিযানে কোস্ট গার্ড দক্ষিণ জোনোর বিসিজি আউট পোস্ট এর সদস্য ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯