গত পরশুদিন জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনার পর এনসিপি ও পরিবহন শ্রমিক দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল। সকালে ময়মনসিংহের মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালে দেখা যায়, টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না ইউনাইটেডসহ সৌখিন পরিবহনের অন্তত ৩০০ গাড়ি।
এদিকে রোববার সকাল অফিসগামী যাত্রী থেকে শুরু করে বিভিন্ন গন্তব্যের উদ্যেশ্যে যাত্রা করা যাত্রীরা বাস টার্মিনালে এসে পড়েন চরম বিপাকে ।গতকাল বিকেলে ইউনাইটেড পরিবহনের ১৬ টি বাস বন্ধ থাকার আশ্বাসে মাসকান্দা বাসট্যান্ডে জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি এবং ঢাকা পাইপাস এলাকা থেকে পরিবহন শ্রমিকদের অবরোধ তুলে নেয়া হয়। পরে শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে আজ সকাল থেকে আবারও ঢাকা ময়মনসিংহ রোডে চলা বিভাগের ময়মনসিংহসহ নেত্রকোনা, শেরপুর,জামালপুর ছাড়াও কিশোরগঞ্জের সকল দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে বলে পরিবহন শ্রমিকরা জানান।
অন্যদিকে গন্তব্যের উদ্দেশ্যে যেতে না পারায় বিপাকে পড়া যাত্রীরা বলেন, আলোচানার মাধ্যমে দূত এই সমস্যার সমাধান করা হোক। পরে সকাল ৮ টার পর শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দাবিতে অনশন ধর্মঘটের ডাক দেয় কিছু বাস টার্মিনাল পরিবহন শ্রমিকরা, সকল সমস্যার সমাধান ঘটিয়ে রাজনীতি মুক্ত পরিবহন ব্যবস্থারও দাবি জানান তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
