ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে অতিমাত্রায় জনদুর্ভোগ বন্ধের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২:১১ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণে কোন নিয়ম না মানায় অতিমাত্রায় জনদুর্ভোগ ও ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং পূণর্বাসনের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর)  বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহন করেন।
চুয়াডাঙ্গা রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হোসেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ ও রেলবাজার সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে রেলবাজারে ওভারপাস নির্মাণের কাজ চলছে  ধীরগতিতে। এ কারনে এই জনপদের ব্যবসায়ীসহ রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে। নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য  বারবার প্রশাসন, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতি অনুরোধ করা হলেও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেনা। যার ফলে দুর্ভোগের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সীমাহীন কষ্ট লাঘবের জন্য দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানান বক্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম