ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে বাটুল মজুমদারের সিন্ডিকেটে জিম্মি রুপগঞ্জ মুরগী বাজার! দাম বেশী ওজনে কম দেওয়ার অভিযোগ

সারাদেশ | মির্জা মাহমুদ হোসেন রন্টু, নড়াইল প্রতিনিধি

(১ বছর আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৫:১৯ অপরাহ্ন

banglahour

নড়াইলের রূপগঞ্জ মুরগি বাজারে বাটুল মজুমদার নামে এক প্রভাবশালী ব্যবসায়ীর একক সিন্ডিকেটের কাছে বাজার জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রান্তিক মুরগি ব্যবসায়ীদের দাবি, তিনি বাজারের অধিকাংশ দোকান দখলে রেখে ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন এবং ওজনে কম দিচ্ছেন।

বিগত সরকারের সময় থেকে গড়ে ওঠা এই সিন্ডিকেটের প্রভাবে বাজারে প্রতিযোগিতা নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। তারা জানান, বাটুল মজুমদার বর্তমানে বাজারের ১১টি দোকানের মধ্যে ৯টি দখলে নিয়েছেন। এক সময় ফুটপাতে ব্যবসা শুরু করলেও এখন তিনি কোটি টাকার মালিক।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, বাটুল মজুমদার বহিরাগত সন্ত্রাসী নিয়ে স্থানীয় কয়েকজন প্রান্তিক ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শন করছেন।
ভুক্তভোগী বিপুল, রাকিব, ইয়াসিন, মশিয়ার ও হানিফ মোল্লা বলেন, প্রায় দুই দশক আগে জেলা প্রশাসনের অনুমতিতে দোকান বরাদ্দ পান তাঁরা। কিন্তু পরবর্তীতে বাটুল মজুমদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে একে একে দোকানগুলো দখল করে নেন।

মুরগি ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, “আমাকে উচ্ছেদের হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে আমরা এর প্রতিকার চাই।”
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, “বাটুলের কারণে মুরগির দাম ২০ টাকা পর্যন্ত বেশি রাখতে হয়। ক্রেতারা ঠকছেন, ব্যবসায়ীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।”

এ বিষয়ে বাটুল মজুমদার বলেন, “কাউকে জোর করে উচ্ছেদ করিনি। তারা নিজেরাই দোকান বিক্রি করেছে, আমি কিনেছি।”
রূপগঞ্জ কাঁচাবাজার সমিতির সভাপতি আকরাম হোসেন জানান, “আমরা ব্যবসায়ীদের নিয়মিত সতর্ক করছি যেন ওজনে কম না দেয় বা অসুস্থ মুরগি বিক্রি না করে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, “বাজার মনিটরিংয়ের কাজ নিয়মিত চলছে। কেউ যদি বেশি দাম নেয় বা ওজনে কম দেয়, তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম