ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৮ দফা দাবি নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা হরতাল প্রত্যাহার

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি

(৭ মাস আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour

৮ দফা দাবি আদায়ে বান্দরবানে সোমবার (১৩ অক্টোবর) সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সেই হরতাল প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় প্রশাসনের অনুরোধে নাগরিক পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

তিনি বলেন, আমাদের দাবি আদায়ের জন্য আমরা হরতালের ডাক দিয়েছিলাম এবং বান্দরবানের সর্বস্তরের মানুষ হরতালকে সমর্থন করেছে। কিন্তু প্রশাসনের সঙ্গে আমাদের ভাল একটা সম্পর্ক আছে। প্রশাসন আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে এবং খুব দ্রুত যেগুলো প্রশাসনের হাতে রয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে। তাই আমরা হরতাল প্রত্যাহার করেছি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আরও বলেন, যদি বাস্তবায়নের নামে তালবাহানা করা হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এসএম হাসান ও নাগরিক পরিষদের  সিনিয়র নেতারা। বৈঠকে ঘণ্টাব্যাপী আলোচনার পর আশ্বস্ত হয়ে হরতাল প্রত্যাহার করা হয়।

উল্লেখ, গত ৯ অক্টোবর রাজার সনদ বাতিল ব্যাংক লোন চালু জমি ক্রয়-বিক্রয় ব্যবস্থাপনা চালুসহ ৮ দফা দাবিতে বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা করে নাগরিক পরিষদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯