ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্স ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৭ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:৩২ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্স ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলীম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ণভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান। 
তিনি বলেন, বর্তমানে রাঙ্গামাটিতে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানানুষ্ঠান চলমান রয়েছে। এই উৎসবটিও যাতে শান্তিপুর্ণভাবে সমাপ্ত করা যায় সেজন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। 
সভায় জেলা প্রশাসক কাপ্তাই হ্রদে অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা  বন্ধ করতে সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া আগামী জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান জেলা প্রশাসক। 
সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯