ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

সারাদেশ | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:৫৬ অপরাহ্ন

banglahour

 "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন  দিবস- ২০২৫ পালিত হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন পিরোজপুর এর আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর বাস্তবায়নে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ  শেষে  জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। 
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ -মিজান সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা,পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, জেলা রেড ক্রিসেন্ট  সোসাইটির সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ। 
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও ভৌগোলিক কারণে প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য সঙ্গী।প্রতিবছর এ দুর্যোগে আমাদের অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হতে হয়।কিন্তু সাধারণ জনগণের সচেতনতা, প্রশিক্ষণ ও যথাযথ প্রস্তুতি বাড়াতে পারলে এ ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে  জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,  রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য,ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকসহ  নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯